যশোরের বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নে আজ ২ এপ্রিল ইং ২০২৪ মঙ্গলবার সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়
অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি হারে বিনা মূল্যে চাল বিতরণ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত।
এ ঈদে ইউনিয়নের ১৮৩০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে বললেন ইউনিয়নের সচিব মো.আ. সালাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ অসংখ্য সুবিধাভোগী অসহায় গরিব দুঃখী মানুষ।
সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।

Leave a Reply