1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কাগজ ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা মূল্যের কাগজ নিয়ে এক ট্রাক চালক পালিয়েছে

  • সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

যশোরে কাগজ ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা মূল্যের কাগজ নিয়ে এক ট্রাক চালক পালিয়েছে 

যশোর অফিস :

যশোর শহর থেকে এক পুরাতন খাতা কাগজ ব্যবসায়ীর সাড়ে ৭লাখ টাকা পুরাতন খাতা নিয়ে শামীম হোসেন নামে এক ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনার ট্রাকের চালকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মামলাটি করেছেন যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে (যশোর ট-১১-২২১৬)

ট্রাকের চালক শামীম হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জন।মামলায় বাদি উল্লেখ করেন,তিনি একজন পুরাতন পরীক্ষার খাতা কাগজ ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করেন।

তার ক্রয়কৃত ১৪ হাজার ৫শ’ কেজি পুরাতন খাতা যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা চট্টগ্রাম পাঠানোর প্রয়োজনীয়তা থাকায় তার পরিচিত উপশহর নিউমার্কেট এলাকার রাসেল হোসেন এর মাধ্যমে ট্রাক চালক শামীম হোসেনের ট্রাকটিতে মালামাল চট্টগ্রাম পৌছানোর জন্য ২৫ হাজার টাকা ভাড়া ঠিক করেন।

গত ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টার সময় ঢাকা রোড ভাই ভাই পেপার ষ্টোর নামক প্রতিষ্ঠান হতে উক্ত শামীম হোসেনের ট্রাকে ১৪ হাজার ৫শ’ কেজি পুরাতন খাতা লোড কওে চট্টগ্রাম পৌছে দেওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারী রওনা করে।

কিন্ত নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর পুরাতন খাতা পৌছে না দেওয়ায় শামীম হোসেনের মোবাইল ফোনে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

ট্রাকের অনুসন্ধান করার এক পর্যায় যশোর সদর উপজেলা রাজারহাট বাজারের কাছে বাংলাদেশ ট্রান্সপোর্ট এন্ড রেন্টাল কর্পোরেশন এর মহাজনের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানতে পেরে বাদি উক্ত স্থানে

ট্রাক পরিচালনার ম্যানেজারের সাথে আলোচনা করলে জানা যায় গত ২৮ ফেব্রয়ারী রাত ৮ টার মধ্যে যে কোন সময় উল্লেখিত স্থানে  চালক শামীম হোসেন গাড়ীটি সার্ভিসিং সেন্টারের নিয়ন্ত্রনে খালি অবস্থায় রেখে চলে গেছে।

সে আর ফিরে আসেনি। বাদি স্থানীয় লোকজানের মারফত খবর পেয়ে ট্রাক চালকের বাড়িতে যেয়ে দেখেন ঘরে তালা মারা। তারা ঘরে তালা মেরে আত্মগোপন করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews