যশোরে ব্যবসায়ীক পার্টনারের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় তিন আসামির জামিন বাতিল করে কারাগারে প্রেরণ ও জেলগেটে জিাসাবাদের আদেশ দিয়েছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহেম্মদ আসামিদের স্থাীয় জামিনের আবেনদ ও তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, লোন অফিস পাড়ার মৃত আবু মিয়ার দুই ছেলে রফিকুল ইসলাম লাবলু ও শহিদুল ইসলাম ডাবলু এবং ডাবলুর ছেলে শফিকুল ইসলাম জ্যোতি।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি তিনজনই ব্যবসায়ী। ২০১৮ সালের ৬ নভেম্বর তিন আসামিরা শহরের লোন অফিসপাড়ার বাসিন্দা নড়াইল বাসস্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল কোকোর মালিক শেখ মহব্বত আলী টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল কোকোতে গিয়ে জানায়
জেলা পরিষদ কর্তৃক যশোর খুলনা মহাসড়কের দুই পাশের ১ হাজার ৮৯৫টি এবং যশোর-ঝিনাইদহ সড়কের দুই পাশের ৬৭টি গাছ বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। ওই গাছের ক্রয়ের জন্য পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
আসামিরা এ ব্যবসর পার্টনার হিসেবে বিনিয়োগ করেতে শেখ মহব্বত আলী টুটুলকে আমন্ত্রণ জানানো হয়। টুটুল লোক মারফত বিষয়টি জানতে পারেন যে, ওই গাছ ৫ কোটি টাকায় কেনা হলে তা পরবর্তীতে ১৮ থেকে ২০ কোটি টাকায় বিক্রি হবে।
তিনি আসামিদের কথায় রাজি হয়ে ৪টি লট কেনার জন্য পর্যায়ক্রমে ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। ওই বছরের ৪ নভেম্বর তারা টেন্ডার পেয়ে যান। ৪ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৫৩৯ টাকায় ৪টি লট কেনেন।
পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই গাছ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকায় বিক্রি করেন আসামিরা। এর মধ্যে ১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন শেখ মহব্বত আলী টুটুলকে।
ব্যবসায় বিনিয়োগের বাকি ১ কোটি ৪৮ লাখ টাকা ও লভ্যংশের টাকা না দিয়ে আসামিরা ঘোরাতে থাকে। ২০২৩ সালে ১৫ জুলাই মহব্বত আলী টুটুল তার ব্যবসা প্রতিষ্ঠান কোকো মোবাইল শপে আসামিদের ডেকে আনলে পাওনা দিতে অস্বীকার করেন।
এ ঘটনায় ওই তিন ব্যবসায়ীর নামে ২০২৩ সালের ১০ আগস্ট প্রতারণার অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মিমংসার শর্তে অর্ন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
এরমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবিরি এসআই শেখ আবু হাসান ২১ অক্টোবর ওই তিন আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল রোববার মামলার ধার্য দিনে আসামিদের
স্থায়ী জামিন আবেদন ও রিমান্ড আবেদনের শুননি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর ও একদিন আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের ওই আদেশ দিয়েছেন।





Leave a Reply