বাঘারপাড় উপজেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে তাকে যশোর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ। তিনি বাঘাপাড়ার কয়ালখালী গ্রামের মৃত হাজী আব্দুল বারী বিশ্বাসের ছেলে। নিইজ দৈনিক স্পন্দন /
আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, ভুয়া এলসির মাধ্যমে প্রায় ২১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের এমডি তালহা শাহরিয়ার আইয়ুব (ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব) ও তার স্ত্রী পরিচালক তানিয়া রহমানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৮। গত ২৯ জুলাই মামলার শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন বিচারক।

টিএস আইয়ুব নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় তাকে ঢাকার মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখানো হয়। আজ (বৃহস্পতিবার) ঢাকার মামলার চার্জ গঠনের দিন ধার্য আছে। এ মামলায় তাকে যশোর থেকে আদালতে হাজিরার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply