1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চার দস্যুকে ১০ বছর সশ্রম কারাদন্ড

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

যশোরে চার দস্যুকে ১০
বছর সশ্রম কারাদন্ড

যশোর অফিস:

যশোরে চার দস্যুকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন যশোর শহরের আরএনরোড সোনালী ব্যাংক এলাকার আশরাফ, পটুয়াখালি বাউফলের কাছিপাড়া গ্রামের গোলাম ফারুক মিন্টু, মাদারীপুর জেলার সদর উপজেলার চরমুগুরিয়ার চরবাগদি গ্রামের শহিদুল ইসলাম বাবুল ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের ইসমাইল হোসেন মামুন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০২ সালের ২৮ এপ্রিল বিকেলে কুষ্টিয়ার সালেক রানার প্রাইভেট কার ভাড়া নিয়ে চার যুবক যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। রাত অবধি প্রাইভেট চালক সোলেমানের কুষ্টিয়ায় ফেরেনি। পরদিন তিনি জানতে পারেন যশোর সদর হাসপাতালে অচেতন অবস্থায় এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

এরপর সালেক রানা যশোর সদর হাসপাতালে এসে চালক সোলেমান কে সনাক্ত করেন। সোলেমান সুস্থ হলে তিনি জানতে পারেন যারা ভাড়া নিয়েছিলো তাকে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে।

এঘটনায় প্রাইভেট কার মালিক সালেক রানা বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামী করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সময় আটক আসামীদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল হক।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে দস্যুতা ও চুরির অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত চারজনই পলাতক রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews