যশোরের বাঘারপাড়ার হাবুল্যা গ্রামের গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহেব আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে এ মামলা করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম কবির অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সাহেব আলী হাবুল্যা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। এ সুযোগে আসামি সাহেব আলী প্রায় তার বাড়িতে এসে কুপ্রস্তাব দিতো। বিষয়টি গৃহবধূ তার শাশুড়িসহ পরিবারের অন্যদের জানান। নিউজ দৈনিক স্পন্দন/এতে ক্ষিপ্ত হয় সাহেব আলী। গত ২৯ আগস্ট ভোরে গৃহবধূ ঘুম থেকে উঠে বাইরে বাথরুমে যান। এ সময় আসামি গোপনে তার ঘরে যায়।
আসামি সাহেব আলী চাকুর ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তিতে চাকুর আঘাতে সাহেব আলীর মাথা কেটে যায়। গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে সাহেব আলীকে ধরে ফেলে। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply