1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা মামলায় আত্মসমর্পণকারী বিএনপি ৫১ নেতাকর্মী জামিন নামঞ্জুর

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোরে নাশকতা মামলায় আত্মসমর্পণকারী বিএনপি ৫১ নেতাকর্মী জামিন নামঞ্জুর

যশোর অফিস :

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৫২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় তারা সকলেই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা সকলেই উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের সময় সিমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অমিত ও সাবুছাড়াও উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন,

বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম.তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

এছাড়া, বিএনপির ১২ নেতাকর্মীতে জামিন প্রদান করেছে আদালত। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছোটলু, যুবদলের যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

আইনজীবী দেবাশীষ দাস বলেন, অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি থেকে চারটি মামলা রয়েছে। কোতোয়ালি থানা,শার্শা থানা ও কেশবপুর থানার মামলায় তারা আত্মসমর্পণ করেছেন। আদালত অসুস্থ্য নেতাকর্মীদের জামিন প্রদান করেছেন ও অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews