বুধবার ১৪ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নে শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের মিটিল হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ধর্ম যার যার রাষ্ট্র সবার”এই স্লোগানকে সামনে রেখে “ইউনিয়ন সামাজিক সম্প্রীতি” কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত ।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ ও মন্দিরের সভাপতি, সম্পাদক গণ।বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মসজিদের ইমাম , মন্দিরের পুরাহিত সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির সদস্য ও সুধীবৃন্দ।


Leave a Reply