কি নামে ডাকি তোমায় বলো?
প্রজাপতি? ভ্রমর? ফড়িং?
আমি তো বেশ আছি তোমার সাজানো প্রাঙ্গনে।
বাহারি ভালোবাসার সঞ্চারিত আহরণের সুখ টুকু রেখেছি মনের কোণে।
বিচরণ তোমার কামিনী, বেলী, রজনীগন্ধায় আরো কত ফুলে সফলতার আনন্দে।
তেমনি করেই আমার আনন্দ—–
চারদিকে থোকা থোকা সুন্দর ফুলের অবয়বে। আমার বিনম্রতা তোমার সঞ্চিত সুগন্ধিতে।
আমি শুধু মুগ্ধ নয়নে দেখি আর দেখি ।
আমি বুঝি তুমি যে ভ্রমর , কোথা যাও বার বার ফিরে এসে আবার চলে যাও।
অভিমানে আঁধারে হারিয়ে যাই।
তোমার পিছু পিছু আমিও ধেয়ে যাই পারিনি তোমায় ছুঁতে।
তবুও তো বেশ আছি রাঙা সোনালী আলোয়।
ফুলের রেণু নানা ফুলের গাছে গাছে ছড়িয়ে পড়ুক তোমার মধু আহরণে।

Leave a Reply