1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাঁজা সেবনে বিরোধিতা করায় যশোর কেন্দ্রীয় কারাগারে

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

গাঁজা সেবনে বিরোধিতা করায় যশোর কেন্দ্রীয় কারা অভ্যন্তরে আব্দুল জব্বার নামের এক ফাঁসির আসামিকে রক্তাক্ত জখম করা হয়েছে।

অভিযোগ করা হচ্ছে, কারাগারে বন্দি অপর ফাঁসির আসামি পলাশ তাকে ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে রক্তাক্ত জখম করেছেন।

আহত আব্দুল জব্বার এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে যশোর কেন্দ্রীয় কারা অভ্যন্তরে (সেল ১৬ (২)) নং কক্ষে ঘটনাটি ঘটেছে।

আহত জব্বার মেহেরপুর জেলার গাংনি উপজেলার অভয়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার কয়েদী নং (১৩১৬/এ)।

আহত আব্দুল জব্বার বলেন, আমি একটি মামলার ফাঁসির আসামি হয়ে গত পাঁচ বছর দুই মাস ধরে যশোর কেন্দ্রীয় কারাগারে আছি। আমি ১৬নং সেলের ২নং কক্ষে থাকি। ৫নং সেলে থাকে পলাশ নামে আর একজন ফাঁসির আসামি। পলাশ দিনের অধিকাংশ সময় রুমের মধ্যে গাঁজা খায়। গাঁজার গন্ধ সহ্য করতে না পেরে কয়েকদিন প্রতিবাদ করে কোনো লাভ হয়নি। সর্বশেষ তিনদিন আগে পলাশ আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আমি শুয়েছিলাম তখন ধারলো কিছু দিয়ে আমার মুখ নাক এবং মাথায় পোঁচ দিয়ে রক্তাক্ত আহত করে। পরে কারা পুলিশ আমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, আব্দুল জব্বার নামে কারাগার থেকে আসা রোগীর মাথা, কপাল ও কানের অংশে ধারালো কিছু দিয়ে পোঁচানো হয়েছে। ১০ সেন্টিমিটার জায়গায় ১২টার অধিক সেলাই দেয়া হয়েছে। রোগীটির অবস্থা আরো ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান আলমের মোবাইলে ফোন দিলে তিনি এই প্রতিনিধিকে সরাসরি তার অফিসে এসে বক্তব্য নিতে বলেন। তারপর এই প্রতিনিধিকে এক ঘণ্টা দাড় করিয়ে রেখে বক্তব্য না দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসে বক্তব্য নিতে আসতে বলেন।নিউজ স্বাধীন আলো

পরে জেল সুপারের সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়ার চেষ্টা করলে তিনি অসৌজন্য আচরণ করেন।

এ বিষয়ে খুলনা বিভাগীয় কারা ডিআইজি সগির মিয়া ও যশোরের জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান বলেন, ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews