যশোর ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার বিকালে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, চারখাম্বা মোড় রাসেল চত্বর এলাকার দিলিপ নায়েকের ছেলে অনিন্দ্র নায়েক দেবা ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মনিরুল শেখের ছেলে শাহরিয়া ইসলাম রনি।
এসময় থাদের কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুটি হাসুয়া দা, একটি জিআই পাইপ এবং একটি হকস্টিক জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন চারখাম্বার মোড় (রাসেল চত্তর) এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের ৬/৭ জন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থেকে অনিন্দ্র নায়েক দেবা ও শাহরিয়া ইসলাম রনিকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply