1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

চৌগাছায় শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া হাফিজিয়া মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছেন শিক্ষক হাফেজ আকতার হোসেন। শিশুটির বাবা বৃহস্পতিবার থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।
মারপিটের শিকার শিশুটির নাম সোহানুর রহমান সাজিদ (১৩)। তার বাড়ি উপজেলার লস্করপুর গ্রামে। সে ওই গ্রামের আকবর আলীর ছেলে।

আহত শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন জানান, বুধবার তারাবিহ নামাজের আগে মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম এহসান হোসেনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নাড়াচাড়া করে সাজিদ।

এই ঘটনায় ইমাম মাদ্রাসার হাফেজ আকতার হোসেনের কাছে অভিযোগ দেন। এরপর আকতার ওই ছাত্রকে ডেকে নিয়ে মারপিট করেন। পরদিন সকালে শিশুটি বাড়ি গিয়ে তার বাবার কাছে ঘটনাটি খুলে বলে।

তখন বিষয়টি জানাজানি হয়। এরপর শিশুটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগ পেয়ে রাতে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী‌ জানান, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আরও ছাত্র পেটানোর অভিযোগ রয়েছে। তবে তা কখনও সামনে আসেনি।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews