1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কুঁড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যশোরে কুঁড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক

একসঙ্গে অনেক টাকা হাতে পেলে অনেকেই লোভ সামলাতে পারেন না। টাকা মেরে দেন। তবে এক্ষেত্রে অনন্য নজির দেখালেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)। পেলেন সততার পুরস্কার।

যশোরের রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪ লাখ ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন ইজিবাইক চালক।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী শহিদুল ইসলামকে কুড়িয়ে পাওয়া টাকা বুঝিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যশোর মনিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে করে ৪ লাখ ৪৫ টাকা নিয়ে বের হন। কিন্তু মনিহার এলাকায় রাস্তায় টাকার ব্যাগটি পড়ে যায়।

টাকার ব্যাগটি কুড়িয়ে পান ইজিবাইকচালক যশোর শহরতলীর রামনগর এলাকার শেখ ইসমাইল আলী। এদিকে টাকার ব্যাগ হারিয়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করেন।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বলেন, ইজিবাইকচালক ইসমাইল আলী টাকাসহ ব্যাগ পেয়েছেন জানিয়ে আমার কাছে আসেন।

ইউনিয়ন পরিষদে বসে টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৪৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানা পুলিশের ওসিকে জানাই।

পরে ওসি সাহেব ইজিবাইকচালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে থানায় আসতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় পাওয়া টাকাগুলো শহিদুল ইসলামকে ফেরত দেন।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ব্যবসায়ী শহিদুল ইসলাম। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, সমাজের সত্যি সত্যি এখনো সৎ এবং মানবিক মানুষ আছেন। তিনি ইজিবাইকচালককে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews