যশোরে ছেলের ছুরিকাঘাতে আহত হয়েছে বাবা জাহিদ শেখ (৪৮)। তাকে প্রথমে যশোর ও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে যশোর শহরের পূর্ববান্দী মোল্লাপাড়ার বাঁশ তলায় ঘটনাটি ঘটে। আহত জাহিদ শেখ বাঁশতলা এলাকার বাসিন্দা।আহত জাহিদ শেখ জানিয়েছেন,
বখাটেদের সঙ্গে মেলামেশার কারণে মাসখানেক আগে আমার ছেলে ইমাম হাসান জয়কে (২০)কে বাড়ি থেকে বের করে দেয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছেলে বাড়িতে এসে তার নামে বাড়ি লিখে দিতে চাপ দেয়।
আমি বাড়ি লিখে দিতে রাজি না হলে সে পিঠ ও কোমরে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা.খন্দকার রেজওয়ান উদ দারাই বলেন, জাহিদকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠাই।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের ডাক্তার নাজিব উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন।
এব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply