২৬ মার্চ্ যশোরের ডিবির এসআই (নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে
একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সাড়ে ৫ টার সময়ে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের আলাল উদ্দিন,
পিতা-মৃত হারু ডাক্তার এর বসতবাড়ির পূর্বপাশে বাহাদুরপুর হইতে ধান্যখোলা গামী পিচের রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ জব্বার আলী @ জুব্বার (৩৫), পিতা-আঃ মজিদ, মাতা-রুবিয়া বেগম, সাং-বাহাদুরপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
জব্দকৃত গাঁজার মুল্য অনুমান ৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
এবং ০২য় অভিযানে ২৭ মার্চ্ যশোরের ডিবির এসআই (নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ)/
এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত ০২টা ৪০ মিনিটে
চৌগাছা থানাধীন টেংগুরপুর মোড়স্থ জনৈক আশরাফূল ইসলাম এর স-মিলের সামনে চোগাছা টু মহেশপুর গামী পটাকা রাস্তার পশ্চিম পার্শ্বে হইতে
অজ্ঞাতনামা পলাতক আসামীর ফেলে যাওয়া একটি লাইলনের ব্যাগ তল্লাশী করিয়া উক্ত ব্যাগের মধ্যে হইতে ৭০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন।
জব্দকৃত ফেন্সিডিলের মুল্য অনুমান ২,১০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।





Leave a Reply