স্টাফ রিপোর্টার : মরায় না মারে কাউকে, মরার ভয় নিয়ে পথ চলে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের পথচারিরা। বাঘারপাড়া চৌরাস্তা মোড়ের শতবর্ষী রেন্টিগাছটি বিলবোর্ডের নির্যাতনে সিংহভাগ মারা গেছে। এক সময়ে এই গাছটির কদর থাকলেও বর্তমানে গাছটি প্রয় কালের সাক্ষি হতে যাচ্ছে। গাছটির চতুর পার্শে রয়েছে একাধিক বিলবোর্ড, আর এই বিলবোর্ড গাছের সাথে টানাতে ব্যবহার করা হয়ে থাকে বড় লোহার প্রেক। আর এই সব লোহার প্রেক বছর যেতেনা যেতে জং ধরে অর্ধ্যকে অংশ গাছের ভেতরে থেকে যায়, বাকী অংশ খসে পড়ে। যদি এই গাছটি কথা বলতে পারতো তবেই হইতো জ্ঞানহীন মানুষের কাছে ক্ষমা চাইতো অথবা থানায় মামলা করতো নির্যাতনের মামলা।
গাছের দু”একটা চিকন ডাল পালা এখনো জীবিত তা থেকে বেশ কিছু পাতা গাজাতে দেখা যায়,বাকী সব গাছে বসবাস রত লতা পাতায় ভরে আছে। মাঝে মধ্যে দেখা যায় ওই গাছের শুকনা ডাল পালা খসে খসে পড়তে, বেশ কিছু দিন আগে বড় একটা বর্ষায় ওই গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে চৌরাস্তার উপর, ভাগ্য তখন সেখানে কেউ ছিলোনা থাকলে হইতো ঘটে যেতে পারতো প্রাণাসের মতো বড় দূর্ঘটনা। স্থানীয়দের দাবী গাছটি কেটে ফেলা অন্যথায় যে কোন মূর্হেতে ঘটে যেতে পারে প্রাণাশের মত বড় ধরনের দূর্ঘটনা। এছাড়া একই ধরনের বড় একটা রেন্টির ডাল কয়েক বছর ধরে শুকিয়ে পড়ে আছে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের বাঘারপাড়া পৌর সভার ৯নং ওয়ার্ডে মহিরন গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল্যাহ মিয়ার বাড়ির সামনে।

গত আমফান ঝঁড়ে বাঁজ পড়ে একটি বড় ডাল মরে যায়, এখনো পর্যন্ত তা কাটার কোন ব্যবস্থা নেইনি কতৃপক্ষ, যে কারনে মুরব্বিরা বলছেন মরায় না মারে কাউকে, মরার ভয় নিয়ে পথ চলে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের পথচারিরা ,এই গাছ থেকে কয়েক বার শুকনা ডাল ভেঙ্গে পড়ে ৬/৭ জন পথচারি গ্রুতর আহত হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, জেলা পরিষদের কয়েক জন সদস্য কে বলেও কোন ফল পাওয়া যায়নী বলে স্থানীয়দের দাবী।
বিষয়টি নিয়ে কয়েক বার পিপার পত্রিকায় লেখা লেখি ও হয়েছে তাতেও কোন কাজ হয়নী। স্থানীয় গ্রাম বাসি বলছেন যার কাছে যায় সেই আইনের লম্বা হাত দেখান সবাই, কেউ কাজ করে দেয় না, আমরা গ্রামের মানুষ সব দপ্তর চিনিনা আর গেলেও আমাদের কথায় কাজ হবেনা।
এবিষয়ে পৌর মেয়র কে কয়েক বার বলা হলেও কোন প্রকার প্রতিকার আসেনি। সর্ব শেষ নবাগত নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন কে জানালে তিনি বলেন আমি সবে মাত্র যোগদান করেছি তার পরেও বিষয়টি যশোরের ডিসি স্যারকে জানানো হয়েছে দেখা যাক কি হয়। এবিষয়ে স্থানীয়দের মন্তব্য মরায় আবার না মারে জ্যান্তকে। উর্দ্ধতন কতৃপক্ষের কাছে স্থানীয়দের দাবী যাতে করে এই গাছগুলো কোন একটা ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য।

Leave a Reply