1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দ্বিতীয় দফায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র দুর্জয়

  • সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

যশোরে দ্বিতীয় দফায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র দুর্জয়

যশোর অফিস:

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দ্বিতীয় দফায় ছুরিকাঘাতে জখম হয়েছে দাউদ স্কুল এন্ড পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দুর্জয় পাল ( ১৮)। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে একই কারণে সন্ত্রাসীরা আঘাত করে। আহত দুর্জয় পাল যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ব্যবসায়ী প্রদীপ পালের ছেলে। আহত দুর্জয় পালকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত আঘাত করেছে।

আহত দুর্জয় পালের পিতা প্রদীপ পাল সাংবাদিকদের জানান ,আমার ছেলে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে।

সে অনেক মেধাবী ছাত্র।আজ সোমবার বেলা সোয়া একটার শহরের বেজপাড়ায় বালির মাঠ থেকে হোলি অনুষ্ঠান শেষ করে বাড়ির দিকে যাওয়ার সময় বেজপাড়া বালির মাঠের পাশে সাবেক কমিশনার সন্তোষ দত্তের অফিসের পাশে পৌঁছালে খালদার রোড এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার সালাউদ্দিনের ছেলে ফাহাদ (২১) ও বারান্দি কদমতলা এলাকার মাহিন,(২০)

সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন দুর্জয়কে ধরে মারপিট ও তার পেটের ডান পাশে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে দেয়।
সন্ত্রাসী ফাহাদ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে ফাহাদ মাহিনসহ অন্যান্যরা ছুরিকাঘাত ও মারপিট করে। কিন্তু সে সময় সন্ত্রাসীদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি তার পরিবার। আহত দুর্জয় যশোর দাউদ স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এরকম ঘটনা ঘটেছে।

আমি বাদীপক্ষকে অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে সোমবার বিকেলে যশোর কোতোয়ালি থানায় প্রদীপ পাল বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews