1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে তালবাড়িয়া কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

যশোরে তালবাড়িয়া কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

 যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি ও অধ্যক্ষে বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন এবং বিভিন্ন পত্রিকায় তা প্রকাশে এক কোটি টাকার সম্মান হানী হয়েছে বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে।

গতকাল রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন এই মামলাটি করেছেন। বিচারক ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি যশোর শহরের ঘোপ জেল রোডের আমানত আলী বিশ^াসের ছেলে কামাল হোসেন হীরা এবং একই কলেজের অধ্যক্ষ ও শহরের বারান্দীপাড়ার শফিকুল ইসলাম শফির মেয়ে ড. শাহনাজ পারভীন। 

বাদী মামলায় জানিয়েছেন, ওই কলেজের সভাপতি ও অধ্যক্ষ যোগসাজস করে কর্মচারি নিয়োগ দিয়েছে। ফলে কলেজে লেখাপড়ার মান বিনষ্ট হয়েছে।

এই ঘটনায় গত ১৪ মার্চ প্রতিবাদ করে স্থানীয়রা। বাদী নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সেখানে গিয়ে উভয় পক্ষকে উত্তেজনা পূর্ণ মনোভাব থেকে নিবৃত করা এবং শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য উদ্দোগ গ্রহণ করেন। কিন্তু ১৯ মার্চ বিবাদীরা প্রেসক্লাব যশোরে একটি সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনে বাদী ফাইভ মার্ডার মামলার আসামি, অস্ত্র-গুলিসহ প্রশাসনের হাতে ধরা পড়ে, কয়েক বছর আগে সাইকেলে চড়ে কলম বিক্রি করতো এবং

চেয়ারম্যান হওয়ার পরে পাজেরো গাড়িতে এমন কিছু মিথ্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন দুই বিবাদী। এতে করে বাদীর এক কোটি টাকার মানস্মানের হানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews