1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগর চাঞ্চল্যকর মতিয়ার রহমান তরফদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থি দলের সদস্য ডলার ঢাকায় র‌্যাবের হাতে আটক

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর চাঞ্চল্যকর মতিয়ার রহমান তরফদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থি দলের সদস্য ডলার ঢাকায় র‌্যাবের হাতে আটক

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় র‌্যাব-৩ এর একটি টিম অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর উপজেলার চাঞ্চল্যকর মতিয়ার রহমান তরফদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থি সদস্য আক্তারুজ্জামান ডলারকে (৫৫) আটক করেছে । আক্তারুজ্জামান ডলার যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামের মৃত হাশেম আলী তরফদারের ছেলে।

জানা যায় আক্তারুজ্জামান ডলার দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলেন। গত ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর অভিযুক্ত ডলারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অভিযুক্ত ডলার হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৩১ বছর ধরে দেশে-বিদেশে পলাতক ছিলেন।

প্রথম দিকে ডলার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফেরারি জীবনযাপন করতে শুরু করেন। একপর্যায়ে নিজের নাম, ঠিকানা ও পরিচয় গোপন রেখে মাহমুদুল হাসান নামে নতুন নাম ধারণ করে ও নতুন পাসপোর্ট তৈরি করে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে আজ শনিবার বিকেল চারটায় ঢাকা মহানগরীর মানিকদী এলাকায় আত্মগোপনে থাকাকালে র‍্যাবের হাতে তিনি আটক হন।

উল্লেখ্য হত্যাকান্ডের শিকার মতিয়ার রহমান তরফদার ও আটক আক্তারুজ্জামান ডলার যশোর জেলার অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের দুই পাড়ার বাসিন্দা ছিলেন। আক্তারুজ্জামান ডলার ছিলেন তৎকালীন সর্বহারা পার্টির সক্রিয় সদস্য।

মতিয়ার রহমান তরফদার অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত কারপেটিং জুট মিলস ফ্যাক্টরিতে কাজ করতেন। ১৯৯৩ সালের ৩ মার্চ চরমপন্থি দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় আক্তারুজ্জামান ডলার সহ ২০/২৫ জনের একটি সশস্ত্র চরমপন্থি সদস্য নিজ বাড়িতে মতিয়ার রহমান তরফদারের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ২২টি কোপ মেরে হত্যা করেন।

পরবর্তীতে ১৯৯৩ সালে আসামী আক্তারুজ্জামান ডলার এর বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় উক্ত হত্যা মামলাটি হয়। মামলা হওয়ার পরপরই আটক আসামী আক্তারুজ্জামান ডলার নিজ এলাকা থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews