যশোরের রাজারহাট বাজারে সজিব আরাফাত (২৯) নামে এক ব্যবসায়ীকে মারপিট এবং আড়তের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে আবু তালাহ (২২) নামে এক যুবককে। সে সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার বাসিন্দা।
কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে সজিব আরাফাত উল্লেখ করেছেন, আসামির সাথে তার পূর্ব থেকে শত্রুতা ছিলো। সে কারণে সে প্রায় সময় তাকে ক্ষতির চেষ্টা করতো। তিনি রাজারহাট বাজারে আড়তদারি করে। গত ১৯ মার্চ বেলা ১১টার দিকে তালাহসহ ৪/৫জন তার আড়তে যায়।
এবং তাকে বেআইনি ভাবে মারপিট, কিল ঘুষি মারে। এ সময় ক্যাশবাক্সে থাকা ৪২ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি তালাহসহ অন্যান্যরা চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এবং থানায় মামলা করেন।

Leave a Reply