1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ডিবি পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া সাতটি ইজিবাইক উদ্ধার তিনজন আন্তজেলা চোরচক্রের সদস্য আটক

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর ডিবি পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া সাতটি ইজিবাইক উদ্ধার তিনজন আন্তজেলা চোরচক্রের সদস্য আটক

যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৭টি ইজিবাইক ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে যশোর ডিবি । এঘটনায় পুলিশ তিনজন আন্তজেলা চোর চক্রের সদস্যদের আটক করেছে।

আটককৃতরা হচ্ছে নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের বুলু মিয়ার পুত্র সেলিম শেখ ওরফে হৃদয় (৩৮).গোপালগঞ্জ জেলা সদরের ঘোষেরচর উত্তর পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে খোকন ঠাকুর (৪৫) ও আরুয়া কংসুক গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার আজ শনিবার দুপুরে যশোর ডিবি পুলিশের অফিসেএক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, চলতি বছরের গত ১৫ ই মার্চ দুপুরে শহরের হালদার রোড এলাকা থেকে ইজিবাইক চালক কামাল হোসেনের ইজিবাইক ভাড়া করে দুই জন অজ্ঞাত ব্যক্তি। ইজিবাইক ভাড়া নিয়ে পরে তারা চালকের কাছ থেকে কৌশলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় চালক কামাল হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। পরে অভিযোগটি যশোর ডিবি পুলিশের কাছে তদন্তের জন্য পাঠান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

ডিবি পুলিশ চুরির ঘটনাটি তদন্ত করতে যেয়ে যশোর শহরের উপ-শহর এ ব্লক এলাকা থেকে প্রাইভেটকারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেন এবং তাদের স্বীকারোক্তিতে গোপালগঞ্জ সদরের আড়ুয়া কংশুক এলাকায় অভিযান পরিচালনা করে একটি গ্যারেজ থেকে বিভিন্ন সময় চুরি যাওয়া ৭টি ইজিবাইক উদ্ধার ও গ্যারেজ মালিককে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামীদের বিরুদ্ধে তদন্ত করতে যেয়ে দেখা যায় আসামীরা তাদের পলাতক সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি ছিনতাই করে থাকে।

আটক আসামী সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি চুরি মামলা, খোকনের বিরুদ্ধে ১টি মাদক মামলা এছাড়াও পলাতক সানু মেম্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি চুরি ছিনতাই মামলা রয়েছে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews