1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এগারোখানে পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

এগারোখানে পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত

স্টাফ রিপোর্টার :

যশোর নড়াইলের এগারোখান অঞ্চলে প্রথম শিক্ষিত ও শিক্ষক পন্ডিত রাসমোহন মিশ্রের ১৫২তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দু’দিনে কর্মসূচির আয়োজন করে ‘পন্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রম’। কর্মসূচির মধ্যে আছে আলোচনাসভা, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেয়েদের সাইকেল রেস, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম দিন, শুক্রবার বিকেলে মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: আশীষ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস। ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, সেবাশ্রমের সভাপতি সুকান্ত রায়, সাধারন সম্পাদক বিলাস কুসুম সরকার,

তথ্য ও প্রচার সম্পাদক কিশোর গোস্বামী, মহিলা বিষয়ক সম্পাদক লিপি সমাদ্দার, সদস্য নির্মল বিশ্বাস। এছাড়াও ছিলেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, কমরেড কঙ্কন পাঠক, আমেরিকা প্রবাসি মিল্টন বিশ্বাস প্রমুখ।

পন্ডিত রাসমোহন মিশ্র সেবাশ্রমের সহসভাপতি কানাইলাল মল্লিকের লেখা ‘শিক্ষা আন্দোলনে পন্ডিত রাসমোহন মিশ্রের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ থেকে জানা যায়, বাংলা ১২৭৯ সালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে পন্ডিত রাসমোহন মিশ্র জন্মগ্রহন করেন এবং ১৩৬৮ সালের ১৮ অগ্রহায়ন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কানাইলাল তার প্রবন্ধে লিখেছেন, সেসময় পন্ডিত মশাই নিজের পরিচয় গোপন করে নিজে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করেন। এরপর জমিদারদের চোখ ফাঁকি দিয়ে এগারোখান অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ইংরেজি ১৮৯৭ সালে মালিয়াট গ্রামে পাঠশালা খোলেন।

এরজন্য কারাবরনও ভোগ করতে হয়েছে এ পন্ডিতকে। শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে এগারোখান অঞ্চলের জনগনই সেসময় জমিদারদের কারাগার থেকে মুক্ত করে আনেন। ১৯৪৬ সাল পর্যন্ত এ পন্ডিতের নেতৃত্বে চলে পাঠশালাটি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews