1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল কার্গো টার্মিনালের নির্মাণ কাজ ফের শুরু

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বেনাপোল কার্গো টার্মিনালের নির্মাণ কাজ ফের শুরু

বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনালের নির্মাণ কাজ প্রায় দুইমাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরুর বিষয়টি বৃহস্পতিবার (২১ মার্চ) নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম। 

উল্লেখ্য গত ২৫ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমঝোতা হওয়ায় আবার নির্মাণ কাজ শুরু হয়।

বন্দর সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের আপত্তির মুখে গত ২৫ জানুয়ারি থেকে স্থগিত রাখা হয় ভেহিক্যাল টার্মিনালের নির্মাণ কাজ। টার্মিনাল নির্মাণ প্রকল্পের ১৬ একর সংলগ্ন সীমান্তের ১৫০ গজ সীমানার মধ্যে পড়ায় এ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্থলবন্দর পর্যায়ে সমন্বয় কমিটির সভা। বাংলাদেশ-ভারত উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে প্রকল্প এলাকার সীমান্তের ১৫০ গজের মধ্যে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজে সৃষ্ট জটিলতা নিরসনে উভয় পক্ষ একমত পোষণ করেন।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সৃষ্ট জটিলতার সুরাহা সম্ভব হয়েছে। তবে কাজটি যত দ্রুত সম্পন্ন হবে ততই ব্যবসায়ীদের জন্য ভালো হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্র্যাফিক) রেজাউল করিম বলেন, বিএসএফের বাধার মুখে গত ২৫ জানুয়ারি বন্ধ হয়ে যায় কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণের কাজ।

বিষয়টি সমাধানে বন্দরের চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে দুদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পেট্রাপোল বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষ কাজ করার অনুমতি দেয়। ফলে প্রায় দুইমাস বন্ধ থাকার পর আবার নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান বন্দরের এই কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews