1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

নড়াইলে ক‌য়ে‌লের আগু‌নে পুড়‌লো দিনমজু‌রের ৩টি গরু

  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

নড়াইলে ক‌য়ে‌লের আগু‌নে পুড়‌লো দিনমজু‌রের ৩টি গরু

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশিয়রবর গ্রামে গোয়ালঘরে কয়েলের আগুন লেগে ফুলমিয়া নামের এক দিনমুজুরের তিনটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরশিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ লাবু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি গরু ঘটনাস্থলে এবং একটা বৃহস্পতিবার সকালে মারা যায়। অন্য আরেকটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার যা ছিল সব শেষ, আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমজুর আমার এক ইঞ্চি জমি নাই,

পরের জমি চাষ করি আর তা বিক্রি করে সংসার চালায়। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে প্রায় দীর্ঘ ১২ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে। আমি বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, বুধবার রাতে গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি শুনেছি। তিনটি গরু পুড়ে গেছে। ওই পরিবারকে সহোযোগিতা করার চেষ্টা করব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews