যশোরের বাঘারপাড়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা – ২ প্রকল্পের আয়োজনে প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়েছে। বুধবার সকালে বাঘারপাড়া ব্র্যাক অফিস মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরকত্রীকরণের লক্ষে শিক্ষক,
সাংবাদিক, জনপ্রতিনিধি, নারী নেত্রী,অভিবাসী পরিবারের সদস্যদের নিয়ে একটি ফোরাম গঠন করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি মুন্সি মোহাম্মদ শাহাবুদ্দীন, সহ সভাপতি বিথীকা বিশ্বাস,
সাধারণ সম্পাদক মকবুল হোসেন , সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক হুমায়ুন কবির , সাধারণ সদস্য রবিউল ইসলাম। সভা সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যশোরের এসএসইআর মেসকাতুল আরিফিন,
বাঘারপাড়া প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক। ফোরাম সদস্যগন নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

Leave a Reply