গেল ১৭ মার্চ (রোববার) দৈনিক লোকসামজের চতুর্থ পাতায় প্রকাশিত হরিহরনগরে কৃষকের জন্য বরাদ্দ পাটের বীজ অর্ধেক হাতিয়ে নিলেন কৃষক লীগ নেতা এ ঘটানার জ্বেরে গতকাল মঙ্গলবার তিনি এই প্রতিবেদকের মুঠোফোনে তার ও পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেন। এঘটনায় ভুক্তোভোগী কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশিত ওই সংবাদে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করা হয়। সেখানে সভাপতি মতিয়ার রহমান নিজেই কৃষকের জন্য বরাদ্দ কৃত পাট বীজের ৪০ শতাংশ ইউপি চেয়ারম্যানের কাছে দাবি করার বিষয় স্বীকার করেন। এছাড়া তিনি ১১ মার্চ পাট বীজ বিতরণের দিন মোট বিতরণ কৃত ১৮০ প্যাকেট বীজের মধ্যে ৩৬ প্যাকেট নেওয়ার কথাও স্বীকার করেন। মতিয়ার রহমান বলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম আমাকে বলেন, তোমাদের জন্য ৪০ শতাংশ বরাদ্দ আছে। তাই আমি ৪০ শতাংশ চেয়ারম্যানের কাছে দাবি করেছিলাম।
এ ঘটায় গতকাল মঙ্গলবার বেলা ১২ টা ১৮ মিনিটে কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম ০১৯৭৮০৩৫৪৮৪ নাম্বার থেকে প্রতিবেদক মাসুদ রানা বাবুর ব্যবহৃত ০১৯১৮০৯০৪৪২ নাম্বারে কল দিয়ে ভাষায় প্রথমে তাকে কালিগালাজ করেন।
পরে গালিগালাজ করার কারণ জানতে চাওয়া মাত্রই তিনি তাকে ও পরিবারের সদস্যদের হত্যার প্রাণের হুমকি দেন। বর্তমানে এই প্রতিবেদক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায়।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ এস এম ফরহাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যার হুমকি দাতা উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলামের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply