1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

যশোর অফিস:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিডিএম বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডল এর নেতৃত্বে ‘যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদ কর্তৃক সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে যবিপ্রবি’র ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি কর্তৃক অনতিবিলম্বে ঘটনার তদন্তপূর্বক যবিপ্রবি’র রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ হাফিজ উদ্দিন উক্ত মানববন্ধন কর্মসূচি স্থলে আসেন এবং তিনি জানান,

বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর নিকট উপস্থাপন করবেন। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড যবিপ্রবি’র রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য* গত ৭ই মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরণ্যক অনুষ্ঠানের পুরানো রঙ করা ককশিট কুড়িয়ে

নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীকে সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews