যশোরে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ ১২ মামলার আসামি শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার চিহ্নিত আল আমিন ওরফে চোর আল আমিনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আলআমিন ওই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
কোতয়ালি থানার এসআই আকতারুল ইসলাম জানিয়েছেন, গত ৪ মার্চ খড়কী হাজাম পাড়ায় হাফিজুর রহমানের কলাবাগানের মধ্যে বসে বোমা তৈরি করছিলো চোর আল আমিনসহ বেশ কয়েকজন।
সে সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায় আসামিরা। পরে এলাকার লোকজন চিনতে পারে বেশ কয়েকজনকে। এদের মধ্যে চোর আলআমিনও ছিলো।
গত শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন চোর আলামিনকে ধাওয়া করে গণপিটুনি দেয়।পরে পুলিশের হাতে সোপর্দ করে। দুইদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর পুলিশ ােসামবার তাকে আাদালতের মাধ্যমে জেল হাজতো পাঠিয়েছে।

Leave a Reply