1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ডিজিটাল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সহযোগিতায় ও সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক এর আয়োজনে তাদের নিজ সম্মেলন কক্ষে স্থলবন্দর সংশ্লিষ্টজনদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। তার নেতৃত্বে সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, শ্রমিক সমন্বয় কমিটি, ট্রাক মালিক সমিতি, ইমিগ্রেশন, বিজিবি, স্থলবন্দর কর্তৃপক্ষ ও পানামা পোর্ট লিংক প্রতিনিধিগনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সোনামসজিদ স্থলবন্দরে বর্তমান বিদ্যমান সমস্যা যেমন ট্রাক পার্কিং, পন্য খালাসিতে বিলম্ব, চুরি, বিভিন্ন অনিয়ম ইত্যাদি বিষয়ে আলোকপাত ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থল বন্দর শুল্ক স্টেশানের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান খাঁন।

সাবেক অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা তপন কুমার, শিবগঞ্জ এসিল্যান্ড জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, ইন্সপেক্টর (ট্রাফিক) আলীমুজ্জামান বকুল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

আরও উপস্থিত ছিলেন পানামা পোর্ট লিংক এর জি এম বেলাল হোসেন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সি এন্ড এফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আর এম রশিদ, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক আতাউর রহমান রাজু,

 শ্রমিক সমন্বয়ের ঠিকাদার জনাব সেনাউল ইসলাম, শ্রমিক প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, শিবগঞ্জ ট্রাক মালিকের সভাপতি মোঃ আব্দুস সামাদ বকুল, শিবগঞ্জ ট্রাক মালিক সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন, সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ মোঃ জাফর ইকবাল, সোনামসজিদ বিওপি কমান্ডার নায়েক সুবেদার কেরামত আলী প্রমূখ। উক্ত মতবিনিময় সভা চলাকালীন সময় স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিলো বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews