1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ডাচ বাংলা ব্যাংকের অর্ধকোটি আত্মতসাত ১০ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে চার্জশিট

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ডাচ বাংলা ব্যাংকের অর্ধকোটি আত্মতসাত ১০ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

যশোরে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় জিফোরএস সিকিউরিটি সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের ১০ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ব্যবস্থাপনা পরিচালকসহ দুই জনের অব্যহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনসারুল হক।

অভিযুক্ত আসামিরা হলো, জিফোরএস সিকিউরিটি সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা খুলনা হরিণটানার পিপড়ামারী জয়বাংলা মোড় এলকারা কাজী শামসুল আলমের ছেলে খুলনা সদরের ব্যাংক স্টাফ কোয়ার্টারের তামজিদ হাসান, টুটপাড়া জাফর সড়কের প্রদীপ কুমারের ছেলে চন্দন সরকার, ডুমুরিয়ার কুলটি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে সুধাময় বিশ্বাস,

খালিশপুর পোর্ট রোডের লিয়াকত আলী মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম, ফুলতলার জামিরাহাট গ্রামের হারুন বিশ্বাসের ছেলে শফিকুল বিশ্বাস, যশোর শহরের বেজপাড়া মসজিদবাড়ি রোডের ওবাইদুর রহমানের ছেলে শাহেদুর রহমান, বেজপাড়া মেইন রোডের মোকসুদার রহমানের ছেলে সোয়েবুর রহমান, সদরের মাহিদিয়া গ্রামের আকবার আলীর ছেলে কবিরুজ্জামান, বাগেরহাট ফকিরহাটের শুভদিয়া গ্রামের জোহর আলী শেখের ছেলে জাকারিয়া শেখ ও পিরোজপুরের ইন্দুরকানির বালিপাড়া গ্রামের আবুল বাশার বাদশার ছেলে জহিরুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, ডাচ বাংলা ব্যাংক দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ২০১১ সালের ৩০ নভেম্বর ও ২০১৪ সালের ২৭ এপ্রিল জিফোরএস সিকিউরিটি সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সাথে তাদের চুক্তি হয় এটিএম বুথে টাকা রাখা এবং নেটওয়ার্কিং সিস্টেম দেখাশুনা করা।

চুক্তি অনুযায়ি ডাচ ব্যাংক এর টাকা বিভিন্ন বুথে লোড আনলোড করার দায়িত্ব জিফোরএস সিকিউরিটি লিমিটেডের ওপর দেয়া হয়। ২০১২ সালের ১৯ নভেম্বর থেকে ২০২১ সালের ২৭ জুন পর্যন্ত যশোর জোনের রিকনসিলিয়েশন করার পরে ৪৬ লাখ ৫০ হাজার ৮শ’ টাকা কম পাওয়া যায়। এব্যাপারে বাংক ও জিফোরএস’র উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।

পরে অধিকতর অডিটের মাধ্যমে ওই টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয় ব্যাংক কতৃপক্ষ। ব্যাংক কতৃপক্ষ আত্মসাতকৃত টাকা ফেরত চেয়ে জিফোরএস কতৃপক্ষকে তাগাদা দেয়া হয়। আত্মসাতকৃত টাকা ফেরত না দেয়ায় ২০২৩ সালের ১৩ নভেম্বর ডাচ বাংলা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক দিবাকর বিট ১২ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

এ মামলার তদন্তকালে সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন ও জিয়াউর রহমনের অব্যহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত জহিরুল ইসলাম পলাতক আছে বলে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews