জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- উপলক্ষে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত শিক্ষার্থীদের বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন কাহিনী সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে আহ্বান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ নূর-ই আলম সিদ্দিকীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply