যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার চিহ্নিত ছিনতাইকারি আলামিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার (১৬ মার্চ) বিকাল ৪ টায় ওই এলাকায় রানী নামে এক মহিলা সন্ত্রাসীর নেতৃত্বে মিরাজসহ ১০-১২ জন তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়দের সহায়তায় কোতয়ালি থানার এস আই জুবায়ের হোসেন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আলামিন ওই এলাকার রইস শিকদারের ছেলে। সে সারা শহরে ছিনতাইকারী চক্রের সরদার নামে পরিচিত। আহত আলামিনের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
কোতয়ালি থানার এস আই জুবায়ের হোসেন জানান, আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেন-ভর্তি আলামিনের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। সিটি স্কান রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, স¤প্রতি একই স্থানে পুলিশের কথিত সোর্স জসীমকে ছুরিকাঘাত করে মাদককারবারী চক্র। তাকে বাঁচাতে গেলে সোলাইমান নামে যুবককে হত্যা করে সন্ত্রাসীরা।

Leave a Reply