যশোরের আরবপুর ইউনিয়নের জামতলা মোড়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এইচ.ডব্লিউ.এ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শেয়ার হোল্ডাররা সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভায় বিগত সময়ের কার্যক্রম ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রামের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউব।
সংগঠনের সভাপতি ইনামুল হকের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় অংশ নেন শেয়ার হোল্ডার এসএম আরিফুজ্জামান, রুদ্রপুর মুক্তিযোদ্ধা কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক কমরুদ্দিন মোহাম্মদ মাহমুদুল্লাহ, নাভারণর আকিজ কলেজিয়েট স্কুলের রসায়নের শিক্ষক বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম ও জিয়াউল হক।
সভায় শেয়ার হোল্ডাররা এইচ.ডব্লিউ.এ জনকল্যাণে কীভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। শেয়ার হোল্ডারদের মতামত বাস্তবায়নের ক্ষেত্রে একমত পোষণ করেন কোষাধ্যক্ষ নজরুল ইসলাম,
নির্বাহী কমিটির সদস্য আলমগীর সিদ্দিক, সাইদুর রহমান, মনোয়ার হোসেন ও মহিদুল ইসলাম।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply