1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ২৫০শয্যা হাসপাতালের দরপত্র ছিনতাই !

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও করোনারী কেয়ার ইউনিটের ৬ গ্রুপের ৮ কোটি টাকার কাজের টেন্ডার কার্যক্রমে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ করা হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র ড্রপ করতে আসলেও একটি সংঘবদ্ধ চক্রের বাধায় অনেকেই বক্স পর্যন্ত পৌঁছাতে পানেনি। দরপত্র ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তথ্য মিলেছে ১৩৪ টি সিডিউল বিক্রি হলেও ধাওয়া ও ভীতিকর পরিবেশের কারণে দুটি বক্সে জমা পড়েছে মাত্র ১৩টি দরপত্র। দীর্ঘদিন একটি বলয়ের মধ্যে সরবরাহ কার্যক্রম জিম্মি হয়ে থাকার পর বিধি মোতাবেক টেন্ডার কার্যক্রম শুরু হলেও অনাকাঙ্খিত ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে এই কার্যক্রম। ভুক্তভোগী ঠিকাদারগণ ওই টেন্ডার বাতিল করে পূণটেন্ডার দাবি করেছেন।

সূত্র জানিয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন পিপিএ২০১০ অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও করোনারী কেয়ার ইউনিটের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য মালামাল সরবরাহে টেন্ডার আহবান করা হয়। ৬টি গ্রুপে আহবান করা টেন্ডারের মধ্যে ক গ্রুপে ওষুধ, খ গ্রুপে গজ ব্যান্ডেজ তুলো, গ গ্রুপে লিলেন সামগ্রী, ঘ গ্রুপে সার্জিক্যাল যন্ত্রপাতি, ঙ গ্রুপে ক্যামিকেল রি-এজেন্ট এবং চ গ্রুপে আসবাবপত্র ও কিচেন সামগ্রী সরবরাহের কথা বলা হয়েছে। হাসপাতালের হিসাব বিভাগের তথ্য মতে ওই ৬টি গ্রুপে ৮ কোটি ৯৫ হাজার টাকার দরপত্র আহবান করা হয়।

গত ১১ সেপ্টেম্বর সিডিউল বিক্রির শেষ দিন ছিল। আর টেন্ডার ড্রপিংয়ের দিন ধার্য্য ছিল ১২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত। যশোর পুলিশ সুপারের কার্যালয়ে একটি টেন্ডার বাক্স রাখা হয়। অপরটি রাখা হয় যশোর জেনারেল হাসপাতালে। সকাল ৮ থেকে যশোর শহর ও শহরতলী ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে অনেকেই আসেন দরপত্র জমা দিতে। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকেই অভিযোগ আসতে থাকে, পুলিশ সুপারের কার্যালয়ের অদুরে এবং হাসপাতালের মধ্যে মারমুখি অবস্থান নিয়ে কয়েকটি গ্রুপ অবস্থান নিয়েছে। অনেকে হাসাপতালে অনধিকার প্রবেশ করে ঘুরাঘুরি করছিল। কয়েকটি গাড়িযোগে ওই দুটি স্পটের আশেপাশে অবস্থান করছিল অনেকে। এই পরিবেশটি ভীতিকর বলে কয়েক ঠিকাদার সকালে ফোনে জানায়।

এরপর সকাল ৯ টা বাজতেই ঠিকাদারগন দরপত্র ফেলতে গেলে একটি সংঘবদ্ধ চক্র তাদের বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। মাগুরা থেকে আসা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়েছে, তাদের দরপত্র ছিনতাই করে ছিঁড়ে ফেলা হয়েছে। ধাওয়া করে হাসপাতাল চত্ত্বর ছাড়তে বাধ্য করা হয়েছে। তারা অভিজ্ঞতাপূর্ণ প্রতিষ্ঠান এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ড্রপ করতে এসেছিলেন। কিন্তু তাদের টেন্ডার বাক্স পর্যন্ত পৌঁছাতে দেয়া হয়নি। এছাড়া ঘোপ এলাকার একজন ঠিকাদারকে ধাওয়া করে তাড়িয়ে দেয়া হয়েছে। যদিও ওই ঠিকাদার দীর্ঘ দুই যুগ হাসপাতালের সকল সরবরাহ কার্যক্রম মামলা দিয়ে জিম্মি করে রাখেন ওই ঠিকাদার। তাদের নিয়েও ছিল চরম বিতর্ক। সেই ঠিকারকে হৈজোকর করে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ।নিউজ রাতদিন

এদিকে, মাগুরার মামুন ড্রাগ ও অপরাজিতা ড্রাগসের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামানের কাছে। মেসার্স মামুন ড্রাগসের পক্ষে প্রোপাইটার আজিজুল হক অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সামনেই তাদের দরপত্র ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। যা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ধারন তাদের কাছে রক্ষিত আছে। এই টেন্ডার বাতিল করে পূণ টেন্ডার দাবি করেন ওই ঠিকাদার। এছাড়া প্রয়োজনীয় প্রমাণ কিছু কাগজপত্র তত্ত্বাবধায়কের কাছে তারা দিয়েছেন বলে জানিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক তাদের কোনো সন্তোষজনক জবাব দেননি বলে অভিযোগ তাদের। আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধেও অভিযোগ তোলেন তারা।

কয়েকটি ঠিকদারি প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়, একটি রাজনৈতিক ঘরানার একটি অংশের সমর্থকরা দরপত্র ফেলতে পেরেছে। তারা প্রশ্নবিদ্ধ এই টেন্ডার কার্যক্রম বাতিল দাবি করে একটি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া দাবি করেছেন।এদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের পর টেন্ডার বাক্স দুটি খোলা হয়েছে। এতে দেখা গেছে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে ড্রপ করা হয়েছে ৬ টি টেন্ডার এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে ড্রপ করা হয়েছে ৭ টি টেন্ডার। টেন্ডারগুলোর মধ্যে ক গ্রুপে ৩ টি, খ গ্রুপে ২ টি, গ গ্রুপে ২ টি, ঘ গ্রুপে ২ টি, ঙ গ্রুপে ২ টি, চ গ্রুপে ২ টি টেন্ডার জমা পড়েছে। সিডিউল বিক্রি হয় ১৩৪ টি, আর সর্বসাকূল্যে জমা পড়েছে ১৩টি।

এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানিয়েছেন, অনেক ঠিকাদার অভিযোগ করেছেন তারা দরপত্র জমা দিতে পারেননি। দরপত্র কেড়ে নেয়া হয়েছে এবং তারা পূণরায় টেন্ডার আহবান করার দাবি জানিয়েছেন। শুধু ওই অভিযোগের কারণে পূণ টেন্ডারের সুযোগ নেই। তবে যেহেতু অভিযোগ এসেছে সে ব্যাপারে টেন্ডার কমিটি খোঁজখবর নেবেন। এ  ব্যাপারে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবগত করা হবে। আহবান করা টেন্ডারে চাহিদামত শর্তে ড্রপিং হলে, বাছাইয়ের সময় শর্তপূরণ দেখা গেলে যারা ড্রপ করেছে তাদের মধ্যে থেকেই কাজ পাবে। এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেন্ডার কমিটি। দাখিল হওয়া দরপত্র গ্রহণ বাতিল, সংশোধন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের।

এদিকে, হাসপাতালের অপর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০১৭ সালে হাসপাতালের ২ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহে টেন্ডারবাজির ঘটনা ঘটে। ওই সময় ৬টি গ্রুপের ১শ’৩৫টি সিডিউল বিক্রি হলেও সংঘবদ্ধ দুর্বৃত্তচক্রের বাধারমুখে অধিকাংশ ঠিকাদার তা জমা দিতে পারেননি। বঞ্চিত ঠিকাদাররা দখলবাজির টেন্ডার কার্যক্রম বাতিলের দাবি করেন। ওই বছরের ২৩ অক্টোবর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬টি গ্রুপে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্যে উন্মুক্ত দরপত্র আহবান করেছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews