1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে চিকিৎসার কথা বলে এক গৃহবধূকে ভারতে পাচার

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোরে চিকিৎসার কথা বলে এক গৃহবধূকে ভারতে পাচার

যশোর অফিস :

যশোরে চিকিৎসার কথা বলে এক গৃহবধূকে ভারতে পাচার করে অপরাধমূলক কর্মকাণ্ড করার কারণে আদালতে দেয়া অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী সদর উপজেলার গ্রামের বাসিন্দা গত ২৯ আদালতে দাখিল করলেও ১৫ মার্চ থানায় এই মামলাটি রেকর্ড করা হয়।

আসামিরা হচ্ছে, একই উপজেলার ফতেপুর উইনয়নের নরসিংহকাটি গ্রামের মিন্টু মোল্যা ও তিন ছেলে-মেয়ে শাহনাজ বেগম, মাসুদ মোল্যা এবং রানা মোল্যা।

বাদী মামলায় জানিয়েছেন, দুই ছেলেসহ স্বামী-স্ত্রী সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু ১৭ মাস আগে ছোট ছেলেটি জন্মের পরে তার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।

আসামিরা তাদের পূর্ব পরিচিত, দুর সম্পর্কের আত্মীয় এবং পাশর্^বর্তী গ্রামের বাসিন্দা। আসামি শাহনাজ বেগম এসে বাদীর স্ত্রীকে ভাল চিকিৎসার করার জন্য ভারতে নিয়ে যেতে চায়।

প্রথমে রাজি না হলেও পরে তারা রাজি হন। গত ১ জানুয়ারি আসামিরা বাদীর বাড়িতে এসে তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে নিয়ে যায়। ওইদিন বিকেলে আসামিরা সকলেই আবার বাড়িতে ফিরে আসে।

কিন্তু বাদীর তাদের কাছে তার স্ত্রীর কথা জানতে চাইলে বলছে তাকে চিকিৎসা করা হচ্ছে। এভাবে ২৫দিন পার হলেও স্ত্রীর সাথে কোন যোগাযোগ করতে না পেরে আসামিদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কথা জানতে চান।

কিন্তু তারা কিছু না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ভারতীয় একটি নম্বর থেকে বািদীর মোবাইলে তার স্ত্রী কল দিয়ে কান্নকাটি করতে থাকে। এছাড়া বাদীকে তার স্ত্রী বলেছে তাকে সেখানে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়েছে।

ওই সময় বাদীর স্ত্রীর কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে অজ্ঞাত এক মহিলা বলছে মোটা অংকে টাকা দিলে তার স্ত্রীকে ফেরৎ দিবে নইলে তাকে জীবনে শেষ করে দেয়া হবে। তাছাড়া তার স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হবে।

এরপর বাদী আসামিদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কথা জানতে চাইলে তারা এড়িয়ে যায়। এই ঘটনায় বাদী কোতোয়ালি থানায় গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকার করে।

ফলে গত ২৭ ফেব্রুয়ারি যশোর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন। বিচারক মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে

পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য আদেশ দিয়েছেন। গতকাল ১৫ মার্চ কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হলেও কোন আসামি আটক হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews