যশোর অফিস গাছ থেকে রস চুরি করার সময় বাঁধা দেয়ায় হারুন অর রশিদ (৪১) নামে এক গাছিকে মারপিটে জখম করার প্রায় দেড় মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। হারুন সদর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আন্তার আলীর ছেলে।
মামলায় আসামি করা হয়েছে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যক্তিকে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।এজাহারে হারুন অর রশিদ উল্লেখ করেছেন, আসামি প্রায় সময় তার খেজুর গাছ থেকে রস চুরি করে। চুরি ঠেকানোর জন্য তিনি বাগার পাহারা দেন।
গত ২ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে আসামি তার খেজুর গাছে রস চুরি করছিল। সে সময় তিনি সেখানে গিয়ে তাকে রস পাড়তে নিশেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আলিম। তাকে তারপিটে জখম করে।
তার হাতে থাকা গাছি দা দিয়ে কুপানোর চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তার হাতে ও শরীরের কোপ লাগে। সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।
পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে পরিবারের লোকজন এবং এলাকার লোকজনের সাথে কথা বলে তিনি থানায় মামলা করেন।

Leave a Reply