1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে বিয়ের ৩ মাসের নববধূকে হত্যার অভিযোগ আটক-২

  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে প্রেমজ সম্পর্কে জড়িয়ে বিয়ের ৩ মাসের মাথায় জীবন দিতে হলো অভয়নগরের কিশোীি গৃহবধূ ফাতেমা খাতুন (১৬) কে। তাকে অমানুষিক নির্যাতন চালিয়ে শ^াসরোধে হত্যার পর আত্মহত্যার প্রচার চালাতে মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখার পর সেখান থেকে নামিয়ে গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। আটকের সময় র‌্যাবের উপর আক্রমণ চালায় একটি চক্র। এক পর্যায় নিহত ফাতেমা খাতুনের মাদকাসক্ত কথিত স্বামী সোহান হোসেন (২২) পুলিশের হাতে এবং সোহানের পিতা মিজানুর রহমান র‌্যাবের হাতে আটক হয়েছে। এ ঘটনায় নিহত নববধু ফাতেমার পিতা ইয়াছিন শেখ বাদী হয়ে সোমবার মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। হত্যার অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: এম নাজিউর রহমান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ৩ মাস পূর্বে অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা এলাকার ইয়াছিন শেখের কিশোরী কন্যা ফাতেমা খাতুন মোবাইল ফোনের মাধ্যমে প্রেমজ সম্পর্কে জড়িয়ে মণিরামপুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র সোহান হোসেনকে বিয়ে করে। বিয়ের পর প্রায় মাস দেড়েক তারা এলাকায় স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে চললেও স্থানীয়দের মধ্যে অনেকটা সন্দেহ রয়েছে আদৌ তাদের বিয়ে হয়েছে কিনা। সম্প্রতি সোহান হোসেন ফাতেমার পিতার নিকট ৩ লক্ষ টাকা যৌতুক হিসাবে দাবী করে আসছে। উক্ত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় সোহান ফাতেমাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিক নির্যাতন চালাতো। নিহতের পিতা ইয়াছিন শেখের দাবী রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তার কন্যা ফাতেমা খাতুনের উপর বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন চালিয়ে তাকে শ^াসরোধে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক সুরতহালে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন মিলেছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিশোরী গৃহবধূ নিহত ফাতেমা খাতুনের শ^শুর পরিবারের দাবী সে পারিবারিক কলহে জড়িয়ে আত্মহত্যা করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews