1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে র‌্যাবের অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশি বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ ও জরিমান

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

যশোরে র‌্যাবের অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশি বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ ও জরিমান

যশোর অফিস :

যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ যশোরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত চিংড়ি ধ্বংস করে দুটি বাসের মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়ছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১টার দিকে যশোর শহরের মনিহার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ জেলিপুশ করা চিংড়ি বাজারজাত করণের উদ্দেশ্যে যশোর মনিহার এলাকার হিমেল সিমান্ত নামে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা থেকে শেরপুর জেলায় ও অপর একটি বাস আসিফ স্পেশাল সাতক্ষীরা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে মধ্যে রাতে মনিহার এলাকায় অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে এক অভিযানে চিংড়ি মাছ ভর্তি উল্লেখিত হিমেল সিমান্ত ও আসিফ স্পেশাল নামক দুটি বাস গতিরোধ করা হয়। এরপর তল্লাশি করে হিমেল সিমান্ত বাসে ৫টি ককসিট ও আসিফ স্পেশাল বাসে ৬টি ককসিট, মোট ১১ টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়।

জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং উক্ত হিমেল সিমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্ত লাল’কে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নান’কে ২৯ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews