1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় ইটের ভাটার ট্রাক্টর উল্টে চালকের প্রাণ, হেল্পার আহত

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

চৌগাছায় ইটের ভাটার ট্রাক্টর উল্টে চালকের প্রাণ, হেল্পার আহত

যশোরের চৌগাছায় ভাটায় ব্যবহৃত ট্রাক্টর উল্টে চালক রুবেল হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির হেল্পার মারুফ হোসেন (২৪)। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহজাদপুর বিওপি ক্যাম্পের পাশের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল শার্শা থানার উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে। ও আহত মারুফ একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আহত মারুফ হাসপাতালে সাংবাদিকদের জানান, তারা দুজনই হীরা ব্রিকসের ট্রাক্টর গাড়িতে চালক ও হেল্পারের কাজ করেন। মঙ্গলবার স্বরুপদাহর মাশিলা বাজারের পাশে ইট নামিয়ে ফেরার পথে চৌগাছার অন্তর্গত

কাবিলপুর কমিউনিটি সেন্টার এর ১০০ গজ সামনে থাকা রাস্তার মোড় ঘোরার সময় চালক রুবেল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কপোতাক্ষ নদীর ধারে গাড়ি উল্টে ফেলে। এতে চালক রুবেল গাড়ির নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

এসময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল-ইমরান বলেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় হাসপাতালে আনার পূর্বেই রুবেলের মৃত্যু হয়েছে।

এবং তার সাথে থাকা মারুফ সামান্য আঘাত পেলেও এখন শঙ্কামুক্ত।চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews