যশোরে বিজ্ঞ সহকারী জজ আদালত কেশবপুর এজলাসের অফিস কক্ষে দুঃসাহসিক চুরির ঘটনায় মামলা হয়েছে। গত ৭ মার্চ বিকেল ৫ টার পর থেকে ১০ মার্চ রোববার সকাল ৯ টা মধে যে কোন সময় সংঘবদ্ধ অজ্ঞাতনামা চোরেরা এজলাসে রক্ষিত জারিকারক নয়ন হোসেনের একটি ব্যাগ যাতে জেলা জজ আদালত যশোর ও মহামান্য সুপ্রীম কোর্ট,হাইকোর্ট বিভাগের সমন,
বিচাররকের খাসকামরা থেকে একটি কম্পিউটারের সিপিইউ,একটি ইউপিএস, বিচারকের ব্যক্তিগত কয়েকটি জিনিস চুরি হয়েছে। চুরির ঘটনায় রোববার ১০ মার্চ রাতে জেলা ও দায়রা জজ আদালত যশোরের নাজির যশোর সদরের নতুন খয়েরতলার মৃত মোজাহার আলী মৃধার ছেলে বাবর আলী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলায় বাদি উল্লেখ করেন,যশোরের কেশবপুর আদালতের বিজ্ঞ সহকারী জজ গত ৭ মার্চ অফিস সময় শেষে বিকাল ৫ টায় যথারীতি অফিস ত্যাগ করেন।
পরবর্তীতে ৮ মার্চ ও ৯ মার্চ তারিখ সাপ্তাহিক ছুটি শেষে ১০ মার্চ রোববার যথারীতি সকাল ৯ টায় অফিসে উপস্থিত হয়ে দেখতে পান যে,সহকারী জজ আদালত,কেশবপুর এর এজলাস কক্ষের দরজার হ্যাজবোল্ডের হুক খোলা এবং তালাসহ হুকটি জানালার পাশে রাখা।
তখন এজলাস পর্যালোচনা করে তিনি দেখেন এজলাসের টেবিলের সবগুলো ড্রয়ার খোলা এবং এজলাসে রক্ষিত জারিকারক নয়ন হোসেনের একটি ব্যাগ যাতে জেলা জজ আদালত,যশোর ও মহামান্য সুপ্রীম কোর্ট,হাইকোর্ট বিভাগের সমন রক্ষিত ছিল, তা নেই। এছাড়াও, বিচারকের খাসকামরা পর্যালোচনায় দেখা যায় যে,
একটি কম্পিউটারের সিপিইউ,একটি ইউপিএস, বিচারকের ব্যক্তিগত কয়েকটি জিনিস খোয়া গেছে। তৎক্ষনিক বিচারক বাদিকে বিষয়টি অবহিত করলে বাদি ওই আদালতের খাসকামরা ও এজলাস পরিদর্শনে একই রহম ঘটনা পর্যবেক্ষন করেন। পরে নিশ্চিত হন অজ্ঞাতনামা চোর ওচোরেরা উক্ত আদালতে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। পরে কোতয়ালি থানায় মামলা করেন।

Leave a Reply