যশোরের মুজিব সড়কের মিউজিক ক্যাফেতে এক নারীসহ বাথরুমে ধরা খেয়েছে বলে অভিযোগ উঠেছে খোদ ওই প্রতিষ্ঠানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে। এসব বিষয়ে যশোরের পত্রপত্রিকায়ও লেখা লেখি হচ্ছে। যা নিয়ে তুমুল সমালোচনা চলছে বিভিন্ন মহলে।
অভিযোগ করা হচ্ছে, গত ৩ মার্চ সন্ধ্যা সাতটায় মিউজিক ক্যাফের ওয়াশরুমে এক নারীকে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হন মেহেদী হাসান নিজে। যা স্থানীয়রা ধরে ফেলে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে । এরমাঝে কৌশলে ক্যাফে থেকে পালিয়ে যায় মেহেদী। আরও উত্তেজিত হয়ে উঠে স্থানীয়রা।
পরে তারা ৯৯৯ এ কল করেন। শেষমেষ কোতোয়ালি থানা পুলিশ সদস্য ও ডিএসবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।পুলিশ এসে মেহেদীকে হাজির করে। এরপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে নানা তালবাহানা করেন। এক পর্যায় ব্যর্থ হন তিনি।
বাধ্য হয়ে সিসি ক্যামেরার হার্ডডিস্ক, ওই নারী ও প্রত্যক্ষদর্শী তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান এএসআই তৌহিদ। পরবর্তিতে বিভিন্ন মহলকে ম্যানেজ করে বিষয়টি মীমাংশা করে নেন ক্যাফে মিউজিকের মালিক মেহেদী। এসব ঘটনায় পাল্টা তিন যুবকের বিরুদ্ধে ক্যাফেতে খেয়ে বিল না দেয়ার অভিযোগে থানায় মামলা করেন।
সম্প্রতি ওই তিন যুবক কারাগার থেকে বের হয়ে জানান, তারাও সেখানে খেতে গিয়েছিলেন। এমন সময় একজন বাথরুমে যাওয়ার জন্য দরজার সামনে যান। নক করলে প্রথমে বের হয় মেহেদী এরপর ভেতরেই ওই নারীকে দেখা যায়। এ বিষয়ে জিজ্ঞাস করলেই পালিয়ে যায় মেহেদী। পরে স্থানীয়রাও সেখানে হাজির হন।
তারা বলেন, বাথরুমের দরজার একটু সামনেই সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সেই ফুটেজ মেহেদী নানা বাহানায় দেখাইনি।পাসওয়ার্ড ভুলে গেছে দোহাই দিয়ে পার পেয়েছে। পাল্টা তাদের বিরুদ্ধেই মামলা করেছেন। তারা ওই সিসি ক্যামেরার ফুটেজ দেথলেই সব পরিস্কার হবে বলে দাবি করেন।
স্থানীয়রা জানিয়েছে , পুরো ক্যাফে অন্ধকারাচ্ছন্ন রাখা হয়। এছাড়া রয়েছে কালো ক্লাস দিয়ে ঘেরা বিশেষ একটি স্থান, সেখানেই মুলত চলে সিগারেট সেবনের আড়ালে গাঁজাসহ নানা ধরণের মাদকের আড্ডা। মেহেদী হাসান মিউজিক ক্যাফের আড়ালে মুলত অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেই নানা ধরণের হুমকি ধামকি দেন ওই মেহেদী। এমনকি নিজেকে প্রশাসনের উর্দ্ধতন এক কর্মকর্তার স্বজন পরিচয় দিয়ে তিনি পার পেয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসানের দাবি , তিনি দীর্ঘদিন ধরে মিউজিক ক্যাফে নামের এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন।
কিন্তু স্থানীয় একটি মহল বিভিন্ন সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ইতিমধ্যে ওই চক্রটি তার প্রতিষ্ঠানে এসে বিভিন্ন অযুহাত দেখিয়ে মোটা অংকের টাকা নিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন সাংবাদিকদের কাছে । তার বিরুদ্ধে ওয়াশরুমে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তিনি অস্বীকার করেন।
এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ নেই কেন এই প্রশ্নের উত্তরে অহেতুক কথাবার্তা বলেন। কিন্তু কোনো ধরণের অপরাধ ছাড়া ওই চক্রকে টাকা দিয়েছেন কেন আর কেনইবা প্রশাসনকে বিষয়টি জানান নি সাংবাদিকদের এমন প্রশ্নের স্বদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন।
এ বিষয়ে যশোর জেলা ফাস্টফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট এসোসিয়েশন সভাপতি শফিকুল আজাদ জানিয়েছেন, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের জন্য গোটা ব্যবসায়ীদের বদনাম হচ্ছে। যা মোটেও কাম্য নয়। তিনি এসব বিষয়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া এসব বিষয়ে সমিতি থেকেও পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply