1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে জুম্মান ও দিপু হত্যা মামলায় দুই আসামির আত্মসমর্পণ

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোরে জুম্মান ও দিপু হত্যা মামলায় দুই আসামির আত্মসমর্পণ

যশোর অফিস :

যশোরে সন্ত্রাসী জুম্মান হত্যা ও দিপু হত্যা মামলার দুই আসামির রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, জুম্মান হত্যা মামলার আসামি চাঁচড়া রায়পাড়ার শাহীন ও দিপু হত্যা মামলার আসামি, শেখহাটি গ্রামের আসাদুল।

আদালত সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেলস্টেশনে হঠাৎ করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা জুম্মানকে (৩৪) এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকা-ের বিষয়ে জুম্মানের ভাই মামুন বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

এছাড়া, গত ২০ জানুয়ারি রাত ১ টার পর যশোর সদর উপজেলার ছোট শেখহাটি মুন্সি বাঁশতলা এলাকায় কসাই দিপু হোসেনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম ওরফে মনু পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামি ছিলেন আসাদুল।

তিনিও দির্ঘদিন আত্মগোপনে ছিলেন। রোববার দুইজনই আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews