1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ৩২ মামলার আসামি রমজান হত্যাকান্ডের ঘটনায় মামলা আটক দুই

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

যশোরে ৩২ মামলার আসামি রমজান হত্যাকান্ডের ঘটনায় মামলা আটক দুই

যশোর অফিস :

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় হত্যা, চাঁদাবাজি, বিস্ফোরকসহ ৩২ মামলার আসামি রমজান হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহত রমজানের মা রেখা খাতুন শনিবার ৯ মার্চ দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়। আসামিরা হলো রেলগেট কলাবাগান পাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা (২৫) একই এলাকার কানা বাসারের ছেলে তুহিন (২৮)

রায়পাড়া তুলোতলার জিহাদ আলীর ছেলে বাবু ওরফে পলিথিন বাবু (৩৫) চোরমারা দীঘির পাড়ের  ফারুক ওরফে পকেটমার ফারুকের ছেলে কুদরত (৩০) খড়কির কুদ্দুসের ছেলে ইবাদুল (২৫) রেলগেট পশ্চিম পাড়ার সালামের ছেলে দেলোয়ার (২৪) একই এলাকার খালেকের ছেলে শুকুর আলী (২৮)

চোরমারা দীঘিরপাড়ার ড্যাপের ছেলে সাগর (২৬) রেলগেট পশ্চিমপাড়ার হাফিজুরের ছেলে ইয়াসিন (২৬) চোরমারা দীঘির পাড়ার শাহআলম মৃধার ছেলে শাওন ওরফে পটকে শাওন (২২) চাঁচড়া ডালমিলের সুজন ব্যাপারির ছেলে পায়েল (২২)

বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন (২৮) আশ্রম রোড মহিলা মাদ্রাসার পাশে আলীর ছেলে মেহেদি (৩০)। হত্যার সাথে জড়িত অভিযোগে এদের মধ্যে পুলিশ পায়েল ব্যাপারি ও সাব্বির ইসলাম জয়কে রোববার রাতে আটক করে।

আটক দুই জনের মধ্যে পায়েল এজাহার ভুক্ত আসামি। আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়।

মামলায় রেখা খাতুন বলেছেন, তার ছেলে রমজান ইট বালির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। আসামিরা রমজানের পূর্ব পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে আসামিদের সাথে রমজানের মন্যমালিন্য ও বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের জের ধরে আসামিরা রমজানকে হত্যার জন্য পরিকল্পনা করছিলো। ৮ মার্চ রাতে ব্যক্তিগত প্রয়োজনে রমজান মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রেলগেট পশ্চিম পাড়া কলাবাগান পাড়া রমজানের শ^শুর বাড়ির সামনে পৌছুলে পিচ্চি রাজা, তুহিন, পলিথিন বাবু,

কুদরত, ইবাদুল, দেলোয়ার, শুকুর আলী সাগর, ইয়াসিন, শাওন, পায়েল, সুমন ও মেহেদি, রমজানের মোটর সাইকেলের গতিরোধ করে। পূর্বপরিকল্পনা অনুযায়ি খুন করার উদ্দেশ্যে মোটর সাইকেল থেকে নামিয়ে ধারালো রাম দা দিয়ে বুকে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাত্ত জখম করে।

এক পর্যায়ে রমজান মাটিতে পড়ে গেলে পিচ্চি রাজা মৃত্যু নিশ্চিত করার জন্য রমজানের গলায় পা দিয়ে চেপে ধরে। রমজানের চিৎকারে স্ত্রী পপি খাতুন এগিয়ে যায়। রমজানকে মারপিট করতে দেখে স্ত্রী পপি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে যায়।

এসময় আসামিরা ঘটনা স্থল ত্যাগ করে। এরপর রমজানকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews