1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বৃদ্ধি করায় সেগুলো বর্জনের আহবান জানিয়ে প্রচারণা চালিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বৃদ্ধি করায় সেগুলো বর্জনের আহবান জানিয়ে প্রচারণা চালিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)

যশোর অফিস :

রমজানকে কেন্দ্র করে সেসব পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে; সেগুলো বর্জনের আহবান জানিয়ে প্রচারণা চালিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। রোববার সকাল দশটায় শহরের লালদিঘি পাড় এলাকা থেকে মাইকিং ও গণসংযোগ শুরু হয়। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগের পর প্রেসক্লাব যশোরের সামনে একটি মানববন্ধনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শেষ হয়।

দিনভর প্রচারণায় তেল, চিনি, খেজুর, রূহ আফজা, পেঁয়াজ, আলু, গরুর মাংস, তরমুজসহ যেসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে; সেগুলো বয়কটের আহবান জানায় সংগঠনটি। মাইকিংয়ে তেলের দাম ১০০ টাকা, চিনি ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা, রুহ আফজা ২০০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, আলু ২০ টাকা এবং গরুর মাংস ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। অন্যথায় এগুলো বয়কটের আহ্বান জানানো হয়। বিকেলে ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

প্রচার ও গণসংযোগ চলাকালে অনেকেই প্রচারকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনেকে সেলফি তোলেন ও ফেসবুকে লাইভ করতে থাকেন। মাইকিং ও গণসংযোগে অংশ নেন আন্দোলনের সমন্বয়ক ব্রাদার টিটো ও যশোর নাগরিক সংঘের সদস্য আমিনুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, সব ধরণের নিত্য পণ্যের প্রতিনিয়ত লাগামহীন ও অন্যায় মূল্য বৃদ্ধির মধ্যে রমজানেও সাধারণ জনগণের নিস্তার নেই। তেল, চিনি, খেজুর, রূহ আফজা, পেঁয়াজ, আলু, গরুর মাংস ও তরমুজের দাম বাড়িয়েছে অসৎ ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর নাগরিক সংঘের সদস্য ও ছাত্রমৈত্রীর সাবেক নেতা আহাদ আলী মুন্না, যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সাবেক সভাপতি নূর ইমাম বাবুল ও সংঘের সদস্য আমিনুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews