1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশের মধ্যে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন কেশবপুরের টিপু সুলতান

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

দেশের মধ্যে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন কেশবপুরের টিপু সুলতান

নিজস্ব প্রতিবেদক:-

জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুলের পর কেশবপুরে জেলা পরিষদ উপ নির্বাচনে এবার সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছে টিপু সুলতান। যার বয়স মাত্র ২৬ বছর। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৮ নম্বর ওয়ার্ড থেকে (হাতি প্রতীক) নিয়ে ৭৩ ভোটে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্দী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন (তাৱা প্রতীক) পেয়েছেন ৫১ ভোট।
এই সর্বকনিষ্ঠ টিপু সুলতান কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৯৭ সালের ১২ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

টিপু সুলতান উপজেলায় সাবদিয়া গ্রামের বাবলু গাজীর ছেলে। তিনি পেশায় একজন ছাত্র লীগ নেতা।জানা গেছে, যশোর জেলা পরিষদের ৮নং ওয়ার্ডে ৯ই মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সেই নির্বাচনে ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে যুবলীগ নেতা টিপু সুলতান (হাতি প্রতীক) ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন (তালা প্রতীক) পেয়েছেন ৫১ ভোট। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন টিপু সুলতান। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেন সর্বকনিষ্ঠ ওই জেলা পরিষদ সদস্য।

জনগণের চাপে সদ্য সমাপ্ত যশোর জেলা পরিষদ উপ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন টিপু সুলতান। সেই নির্বাচনে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। মাত্র ২৬ বছর বয়সে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যশোর জেলা পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য তিনি।

নবনির্বাচিত যশোর জেলা পরিষদ সদস্য টিপু সুলতান সাংবাদিক দেরকে বলেন, জনগণের সেবা করতে বয়সে কোনো বাঁধা নয়। প্রয়োজন জনসেবার মানসিকতা। সুন্দর সমাজ গঠন আর কেশবপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews