নিয়োগ বোর্ড স্থগীতের নোটিশ দিয়ে এক দিন পর গোপনে ফের নিয়োগ কার্যক্রম চালিয়ে বিতর্কের ঝড় তুলেছেন যশোরের এডিসি শিক্ষা ও আইসিটি খালেদো খাতুন রেখা। যার বিপক্ষে অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ ও পাতানো নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশিরা। তারা বলেছেন, নিয়োগ বোর্ড স্থগীতের নোটিশ দেয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
খালেদা খাতুন রেখা যশোরের কেশবপুর ভালুকঘর ফাযিল মাদ্রসার সভাপতি। ওই মাদ্রসার অধ্যক্ষসহ ৪টি কর্মচারী পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করে ৫ মার্চ বৈধ প্রার্থীদের নামে প্রবেশ পত্র জারি করা হয়। এর দুই দিন পর ৭ মার্চ মাদ্রসার বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয় নিয়োগ বোর্ড স্থগীতের নোটিশ। অধ্যক্ষ চিত্ত রঞ্জন মন্ডল স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় আদালতে নিয়োগ সংক্রান্ত মামলা থাকার করণে বোর্ড স্থগীত রাখা হলো।
যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পর দিনি ফের নোটিশ জারি না করে এডিসি শিক্ষার কার্যালয়ে গোপনে বোর্ড বসিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।ফলে অনেক বৈধ প্রার্থী ওই পরীক্ষায় অংশ নিতে পারেননি। গভণিং বডির দাতা এবং নির্বাচিত অভিভাক সদস্যরা এই নিয়োগের খবর জানানে না। পছন্দের প্রার্থীদের মোবাইল ফোনে ডেকে এনে টাকার বিনিময় তাদেরকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গভর্ণি বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন বলেছেন, টাকার বিনিময় পাতানো বোর্ড করা হবে এমন খবর জানতে পেরে তিনি আদালতে মামলা করেন। যা চলমান রয়েছে। মাদ্রসা শিক্ষা বিভাগের পরিপত্রে বলা আছে মামলা থাকালে তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন নিয়োগ কার্যক্রম চালানো যাবে না। মামলার বিষয়ে মিথ্যা হলফ নামা দিয়ে তারা এই নিয়োগে প্রায় ৫০ লাখ টাকা বানিজ্য করেছেন।
ল্যাব সহকারী পদে দরখাস্তকারী মনিরুজ্জামান বলেন, নিয়োগ বোর্ড স্থগীতের নোটিশ দেখে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এত তার অধিকার ক্ষুন্ন হয়েছে। তিনি পাতানো নিয়োগ বোর্ড বাতিল করে পুণরায় বোর্ড গঠনের দাবি জানিয়েছেন।

Leave a Reply