যশোরে পূর্ব শত্রুতা জেরে ধরে ২৯টি হত্যা মামলার আসামি রমজান আলীকে (৩০)কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ০৮/০৩/২৪ শুক্রবার রাত সোয়া দশটার দিকে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রমজান ওই এলাকার ফয়েজের ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
সন্ত্রাসী রমজান আলী রাতে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার পিচ্চি রাজা তাকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন, রমজান আলীর বুকে ও পিঠ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।





Leave a Reply