1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ সনদপত্র বিতরণ

  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ সনদপত্র বিতরণ

যশোর অফিস :

নেদারল্যান্ড সরকারের অর্থায়নে যশোর পৌরসভার এসএনভি প্রজেক্টের আওতায় “ নিরাপদ সেফটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মার্ণের কলাকৌশল এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ ”- শীর্ষক তিন দিন ব্যাপী রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।

এ উপলক্ষে মুসলিম এইড পলিটেকনিক কলেজ – এমএআইটি,যশোর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোমিনুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএনভি প্রজেক্টের সিটি কো-অর্ডিনেটর শেখ লুৎফর রহমান কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রেজিস্ট্রার সাংবাদিক নূর ইসলাম ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যশোর পৌরসভা বৃটিশ আমলে প্রতিষ্ঠিত একটি প্রাচীনতম পৌরসভা। এই পৌরসভার ইতিহাস ও ঐতিহ্য সর্বজনবিদিত। কিন্তু পৌর আইন ও শৃঙ্খলা না মানার কারনে দিন দিন এই পৌরসভার শ্রীহানি ঘটছে।

পৌর নাগরিকরা তাদের কাঙ্খিত সেবা থকে বঞ্চিত হচ্ছেন। সামান্য বর্ষায় পৌরসভার এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। রাস্তাঘাট ও ড্রেন পয়:নিষ্কাশনের অনুপোযুক্ত হয়ে পড়ে। জনগণ চলাচল করতে পারে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

পৌর আইন ও ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে সবাইকে বাড়িঘর নির্মান করতে হবে। প্রতিটি বিল্ডিং এ প্রয়োজনীয় আধুনিক মানের সেফটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণ করতে হবে।

তাহলে একদিন এই পৌরসভার পয়:নিষ্কাষন ব্যবস্থা সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে।পরে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ২০ জন রাজমিস্ত্রীর হাতে সনদপত্র তুলে দেন পৌর মেয়রসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য গত কয়েক মাসে এসএনভি প্রজেক্টের আওতায় যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজ যশোর ও বেনাপোল পৌরসভার সহযোগিতায় ৮০জন রাজমিস্ত্রীকে এই প্রশিক্ষন প্রদান করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews