যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামি খড়কির পিচ্চি রাজার স্ত্রী রূপা বেগমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছথেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে এসআই রঞ্জন কুমার খড়কি দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে রানীকে আটক করা হয়। পরে তার কাছথেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পিচ্চিরাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বোমা ও বোমা তৈরীর সরজ্ঞাম ফেলে সোমবার পালিয়েছে পিচ্চি রাজা। পরে তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। স্ত্রীকে ইয়াবাসহ তার আটক করা হয়।

Leave a Reply