যশোরে নিজ নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুতপৃষ্ঠ হয়ে আব্দুল মান্নান শিকদার(৪০) নামে এক প্রবসীর শরীর ঝলসে গিয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ঐ গ্রামের মৃত ইউনুস শিকদারের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়েছে।
আহত আব্দুল মান্নান শিকদারের ছেলে রফিক শিকদার জানিয়েছেন, মঙ্গলবার বিকালে নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় দেয়ালে পানি দিতে ওঠেন। এ সময় অসাবধানতার কারনে বিদ্যুতের তারে স্পর্শ হয়।
তখন তিনি বিদ্যুতপৃষ্ঠ হয়ে শরীর ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কতব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বিদ্যুতর্স্পষ্টে আব্দুল মান্নানের শরীরের ৪০ ভাগ পুড়ে গিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

Leave a Reply